প্রয়োজনে দিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে : জ্বালানি উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার (২৩ অক্টোবর) সকালে শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। জানান, জ্বালানির রিজার্ভের যে অবস্থা, সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে, এলএনজি এখন আমদানি করা হবে না বলে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা ধারণা পাওয়া গেলে সিদ্ধান্ত নেয়া যেতো। এখন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। জানান, ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি রুপান্তর করে দু-তিন মাসে সেটা জাতীয় গ্রিডে আনার চেষ্টা করা হবে। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এক হাজার মেগাওয়াটের বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎ পাওয়া যাবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি