প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে যেন সবার ঘরে ঘরে খাবার পৌছে দেয়া যায়। করোনা ভাইরাসের এই দু:সময় পার করে সকলেই যেন স্বাভাবিক ভাবে ব্যবসা- বাণিজ্য করতে পারে সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান তিনি ।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোন সাহায্য করছে না। তাদের বলবো, কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিত্তবানদের প্রতি অনুরোধ করেন, তারা যেন ভীড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন।
যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে আবারো কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি