৫ মে ২০২৬

প্রত্যেক আমেরিকান পরিবার পাচ্ছেন সর্বোচ্চ ২ হাজার ডলার ট্যাক্স রিফান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পিএম
প্রত্যেক আমেরিকান পরিবার পাচ্ছেন সর্বোচ্চ ২ হাজার ডলার ট্যাক্স রিফান্ড

নোমান সাবিত: কর্মজীবী আমেরিকানরা শিগগিরই বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন যার কৃতিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট'-এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবর্তনগুলোর। এমনটাই জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

গত ১০ ডিসেম্বর পেনসিলভানিয়ায় এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বেসেন্ট বলেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রায় ১০০ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ট্যাক্স রিফান্ড সরাসরি আমেরিকানদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে।

তিনি জানান, এই আইনের আওতায় ট্রাম্প তাঁর গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নে অন্য যে কারও চেয়ে বেশি লড়াই করেছেন। এর মধ্যে রয়েছে—টিপসের ওপর কর না থাকা, ওভারটাইমে কর না থাকা এবং গাড়ি কেনায় করছাড়ের সুবিধা।

বেসেন্ট বলেন,এই বিলটি জুলাই মাসে পাস হয়েছে। কর্মজীবীরা তখন তাদের ট্যাক্স উইথহোল্ডিং পরিবর্তন করেননি। ফলে প্রথম প্রান্তিকে তারা খুব বড় অঙ্কের রিফান্ড পাবেন। আমার ধারণা, ১০০ থেকে ১৫০ বিলিয়ন ডলার ফেরত যাবে, যা পরিবারপ্রতি ১,০০০ থেকে ২,০০০ ডলারের মধ্যে হতে পারে।'

তিনি আরও বলেন, পরে যখন উইথহোল্ডিং সমন্বয় হবে, তখন কর্মীরা তাদের বেতনে 'বাস্তব বৃদ্ধি' দেখতে পাবেন।

হোয়াইট হাউসও এই পূর্বাভাসের প্রতিধ্বনি করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আসন্ন ট্যাক্স রিফান্ড মৌসুম হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়।

১১ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে লেভিট বলেন,ছুটির পর ২০২৬ সালের ট্যাক্স রিফান্ড মৌসুম শুরু হলে আমেরিকানরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও অর্থ আসতে দেখবেন। এটি হতে যাচ্ছে রেকর্ড পরিমাণ।'

এতে অনেক পরিবারের মধ্যেই এখন একটি প্রশ্ন সামনে এসেছে এই হঠাৎ পাওয়া অর্থ সবচেয়ে বুদ্ধিমানের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত? আর্থিক নিরাপত্তা জোরদার করা, অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নেওয়া বা অতিরিক্ত অর্থ বিনিয়োগ বিভিন্ন উপায়েই এই সম্ভাব্য অর্থব্যবহার নিয়ে ভাবছেন আমেরিকানরা।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি