৯ মে ২০২৬

প্রত্যাহার শুরু সব জেলা প্রশাসক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রত্যাহার শুরু সব জেলা প্রশাসক
বাংলাপ্রেস ডেস্ক: বাতিল হচ্ছে জেলা প্রশাসক নিয়োগের পুরাতন নীতিমালা। নতুন পদায়ন হবে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে। একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে সব জেলা প্রশাসকদের। সোমবার (১৯ আগস্ট) সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বাতিল করা হচ্ছে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাছাই করা `ফিট লিস্ট'। নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল, ভূমি অধিগ্রহণ প্রকল্পের বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা। নতুন নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন গেলো ১৮ বছরে পদোন্নতি বঞ্চিতদের বড় একটি অংশ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি