৮ মে ২০২৬

প্রথমেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথমেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন। গতকাল রোববার ট্রাম্প জানিয়েছেন, প্রথম দিনেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন। এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে। ট্রাম্পের নীতি-বিষয়ক নতুন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার রোববার বিকেলে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা সম্পর্কে অবগত এমন দুটি সূত্র জানায়, রিপাবলিকান পার্টির নেতাদের আলোচনায় ট্রাম্পের নির্বাহী আদেশের সংক্ষিপ্তসার নিয়ে আলোচনা হয়েছে, নীতিমালা নিয়ে বিস্তারিত কথা হয়নি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের সময় দুপুর ১২টার দিকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলাস্থানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হবে কংগ্রেস ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায়। আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় স্টিফেন মিলার জানান, (ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশে) নানা দীর্ঘ পরিকল্পনার প্রতিফলন থাকছে, সেই সঙ্গে অভিবাসন-সংক্রান্ত পদক্ষেপও থাকছে। সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির বিষয়টিও থাকছে। ট্রাম্প মাদক চোরাকারবারি-সংশ্লিষ্ট অনেকগুলো গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবেন। তিনি তাঁর প্রথম মেয়াদের ‘অভিবাসী সুরক্ষা প্রটোকল নীতি’ পুনরায় কার্যকর করবেন। এই নীতিটি সাধারণভাবে ‘রিমেইন ইন মেক্সিকো’ বা মেক্সিকোতেই থাকুন নামে পরিচিত। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের অভিবাসন নীতিমালা–সংক্রান্ত আরও কিছু নির্দেশনা ও পদক্ষেপ পুনরায় চালু করবেন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই জো বাইডেন এগুলো বাতিল করেছিলেন। রোববার দাতা ও মিত্রদের এক নৈশভোজে ট্রাম্প বলেছেন, ‘ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে আমি কয়েক ডজন—১০০–এর কাছাকাছি নির্বাহী আদেশে সই করব, যার অনেকগুলো আগামীকাল (আজ) আমার ভাষণে উল্লেখ করব।’ ট্রাম্প আরও বলেন, ‘কলমের খোঁচায় বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক ও মৌলিক কয়েক ডজন নির্বাহী আদেশ ও পদক্ষেপ আমি বাতিল করে দেব। আগামীকাল থেকে এগুলো অন্তঃসারশূন্য ও অকার্যকর হয়ে পড়বে।’ তবে ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি