৫ মে ২০২৬

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অপু বিশ্বাস
বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘আজকের শর্টকাট’। ছবির প্রচারণায় বর্তমানে কলকাতায় আছেন এই নায়িকা। ছবির প্রচারণা সারতে গেল সপ্তাহে কলকাতা যাওয়ার পর থেকেই প্রতিদিন কোনো না কোনো ইভেন্টে অংশ নিতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছে সেখান প্রযোজনা সংস্থা। ছবিটি নিয়ে অপু কথা বলছেন সাংবাদিকদের সাথে। প্রশ্নোত্তর পর্বে প্রথমবার কলকাতায় অভিনয়ের অভিজ্ঞতার পাশাপাশি উঠে আসছে বাংলাদেশের এই নায়িকার ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গও। সেই ধারাবাহিকতায় বুধবার আনন্দ বাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকার। যেখানে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি মা হয়েও নায়িকা চরিত্রে অভিনয় করে যাওয়া নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। সন্তান জন্মের পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো কতোটা কঠিন ছিলো, এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস উত্তরে বলেন,‘আমার কঠিন মনে হয় না একদমই। আমার সন্তান জন্মেছে, তাই মোটা হয়ে গিয়েছি। এই নিয়ে কেউ গসিপ কিংবা ট্রোল করলে আমার খারাপ লাগে না। বরং ভালই লাগে। আমার সন্তানের জন্মের পরও আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি। কলকাতায় ছবি মুক্তি পাচ্ছে। আর কী চাই!’ সাক্ষাৎকারের এক পর্যায়ে জিজ্ঞেস করা হয়, ‘জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে খুশি হতেন?’- এমন প্রশ্নে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হত।’ অন্য একটি ভিডিও সাক্ষাৎকারে কলকাতায় করা প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অপুকে। সেই সঙ্গে ছবির নির্মাতা সুবীর মন্ডল ও সহ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরবের প্রশংসাও করেন অপু বিশ্বাস। জানান, তাদের থেকে অভিনয়ের অনেক কিছু নতুন করে রপ্ত করেছেন তিনি। ১৬ সেপ্টেম্বর মুক্তির প্রতীক্ষায় থাকা অপু বিশ্বাস অভিনীত ‘আজকের শর্টকাট’ এর গল্প লিখেছেন প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি