৮ মে ২০২৬

প্রথমবারের মতো ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথমবারের মতো ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো এবার টানা ছয় দিনের ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন ছুটি পেলেন তারা। শনিবার (৬ এপ্রিল) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নতুন কার্যনির্বাহী কমিটি।   নোয়াবের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজানের পরে ঈদ হলে সেদিন থেকে ঈদে তিন দিনের ছুটি পান সংবাদকর্মীরা। তবে রমজান ৩০ দিনের হলে ছুটি বেড়ে চার দিনে পরিণত হয়। সে হিসাবে সর্বোচ্চ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির পর ১৩ এপ্রিল এক দিন অফিস-আদালত খোলা। এর পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় সেদিন সরকারি বন্ধ। তাই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়ায় টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সংবাদপত্রের সবাই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি