৮ মে ২০২৬

প্রথমবার তুরস্ক সফরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথমবার তুরস্ক সফরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বুধবার তিনি এই সফর করবেন। ১২ বছরের মধ্যে এটা হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট পর্যায়ের প্রথম সফর। সফর ঘিরে আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক আবারো উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০১২ সালের পর প্রথম কায়রো সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপরই সিসি তুরস্ক সফরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক-মিশর সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হবে ও সহযোগিতা আরও বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে মতবিনিময় হবে। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান আল-সিসি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কারণ মুরসি ছিলেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। ২০১২ সালে মুরসি প্রেসিডেন্ট হিসেবে তুরস্ক সফরে গিয়েছিলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হতে থাকে ২০২০ সালে আঙ্কারার কূটনৈতিক পদক্ষেপের পর। মূলত সে সময় আরব আমিরাত, সৌদি আরব ও মিশরের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক পদক্ষেপ নেয় তুরস্ক।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি