১৩ জুন ২০২৬

প্রথমার্ধেই তিন গোল: ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫১ পিএম
প্রথমার্ধেই তিন গোল: ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপটা স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। যদিও গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতি ভুলে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

যুক্তরাষ্ট্রের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের সাত মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। মাঝমাঠ থেকে ম্যাককেনির উদ্যোগে শুরু হওয়া আক্রমণে বল যায় ক্রিশ্চিয়ান পুলিসিকের কাছে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান এবং তৃতীয় ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে ম্যাককেনির জন্য বল ছেড়ে দেন।

ম্যাককেনির টোকায় বল এগিয়ে যায় গোলমুখে। গোলরক্ষক গিল বল ঠেকাতে বেরিয়ে এলেও বিপত্তি ঘটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান ববাদিয়ার। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫‍+৫) তৃতীয় গোলটিও করেন তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি