৩ জুলাই ২০২৬

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিসর। ম্যাচের ১৩তম মিনিটে মিসরকে লিড পাইয়ে দেন ইমান আশুর। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পাবে মিসরীয়রা।

ডালাস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত ইমাম আশুরের একমাত্র গোলে ১-০ ব্যবধানে লিড ধরে রেখেছে আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মিসর। ১৩ মিনিটে করিম হাফেজের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে জালে বল পাঠান ইমাম আশুর। সেই গোলেই এগিয়ে যায় দলটি।

গোল হজমের পর অস্ট্রেলিয়া কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। এইডেন ও'নিল, ক্রিস্টিয়ান ভলপাতো, কনর মেটক্যালফের প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ওমর মারমুশও মিসরের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

২৭ মিনিট পর্যন্ত ম্যাচের পরিসংখ্যানে বল দখলে স্পষ্ট এগিয়ে মিসর। তাদের দখলে ছিল ৬৮ শতাংশ বল, অস্ট্রেলিয়ার ৩২ শতাংশ। পাসেও এগিয়ে আফ্রিকার প্রতিনিধিরা। ১৭১টি পাসের ৯১ শতাংশ সফল করেছে মিসর, যেখানে অস্ট্রেলিয়ার সফল পাস ৯১টি, সাফল্যের হার ৮২ শতাংশ।

এ সময় পর্যন্ত অস্ট্রেলিয়া চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। মিসর তিনটি শটের একটি থেকেই গোল আদায় করে নেয়। লাইভ জয়ের সম্ভাবনায়ও এগিয়ে রয়েছে আফ্রিকার দলটি। সেখানে মিসরের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ, অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১০ শতাংশ দেখানো হয়েছে।

শেষ ৩২-এর এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ ষোলোতে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি