প্রথম থেকেই মনে হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,জাতীয় ঐক্যফ্রন্টে জোটের নীতি ও আদর্শের ঘাটতি আছে, যেভাবে এ জোট গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চতুর্থ ও শেষ দিনের মতো চলছে।
এ কার্যক্রম পরিদর্শনকালে কাদের বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় সংরক্ষিত নারী আসনেও প্রার্থী বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদের এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তাদের ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করবেন তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি