প্রথম নারী মেয়র পেল কুমিল্লা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ভোটের মাঠে সূচনা এবারই প্রথম। আর প্রথমবারেই বাজিমাত করলেন তিনি।
১০৫টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাককু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
এ ছাড়াও, অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ১১৫টি। মোট ভোটের শতকরা হার ৩৮.৮২ ভাগ।
এদিকে, বাস প্রতীকের সমর্থকদের সঙ্গে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুসিক উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর কুসিকের মেয়র পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। ৯ মার্চ আয়োজিত এ উপনির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি