৭ মে ২০২৬

প্রথম কৃষ্ণাঙ্গ বিমান বাহিনী প্রধান পেল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রথম কৃষ্ণাঙ্গ বিমান বাহিনী প্রধান পেল যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তপ্ত আমেরিকা। শ্বেতাঙ্গের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যু বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনকে দাবানলের রূপ দিয়েছে দেশে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। এই উত্তপ্ত আবহেই মার্কিন সিনেট মঙ্গলবার বিমান বাহিনীর প্রধান হিসেবে বেছে নিলেন এক কৃষ্ণাঙ্গকে। সিনেটে উপস্থিত ৯৬ সাংসদই জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের সপক্ষে ভোট দিয়েছেন।

একটি বা দুটি নয়, ফ্লয়েডের মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় আমেরিকায়। শক্ত হাতে হাল ধরতে গেলেই তা ফস্কা গেরোয় পরিণত হয়। ফলে জনমানুষে ক্রমেই ক্ষোভ বাড়তে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় অজানা হয়ে ওঠে আমেরিকার বহু রাজনীতিবিদের কাছে। ফলে চাপের মুখে পড়ে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

কিন্ত তা সত্ত্বেও প্রতিবাদীদের বিক্ষোভের আঁচ প্রশমন করা সম্ভব হয়নি। তবে এই উত্তেজনার আবহে আমেরিকায় প্রথমবার বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন এক কৃষ্ণাঙ্গ। ৯৬ সাংসদের ভোটে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র এই পদে নিযুক্ত হন। পরে নিজেই টুইটারে এই ঘটনাটি শেয়ার করেন জেনারেল ব্রাউন। পুরো বিষয়টি বিবৃতি দিয়ে প্রকাশের সময় আবেগঘণ হয়ে পড়েন তিনি।

তার কথায়, “আমি ভেবেছিলাম আমার ভাগ্যও জর্জ ফ্লয়েডের মতোই। তবে আমার অনুমোদন আমাকে আশার আলো দেখিয়েছে। এটা একটা গুরুদ্বায়িত্বও বটে। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়ে যাব।”

দিন কয়েক আগে এক মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের উপর নৃশংস অত্যাচার চালায় পুলিশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোটা ঘটনায় উত্তাল হয়ে ওঠে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজারও হুমকি ও হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। কীভাবে এই বিক্ষোভকে থামানো যায় তাই নিয়ে চিন্তায় ছিলেন রাজনীতিবিদরাও। তবে জেনারেল ব্রাউনের বিমান বাহিনীর প্রধান হওয়ার খবর সেই বিক্ষোভকে কিছুটা হলেও শান্ত করবে বলে আশাবাদী অনেকেই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি