৫ মে ২০২৬

প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। আর এই আসরেই প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে। গতকাল ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৫ ক্লাব বিশ্বকাপের আগে আগামী বছর কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তাই টানা তিন বছর ফুটবলের বড় তিনটি আসর আয়োজনের সুযোগ পেয়েছে দেশটি। ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ চালু করে ২০০০ সালে। তবে বৈশ্বিক পর্যায়ে প্রত্যাশিত মাত্রার সাফল্য না পাওয়ায় এর কাঠামো বদলে ফেলার চিন্তাভাবনা চলছিল কয়েক বছর ধরে। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে। এই মানদণ্ডে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট কাটা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, মন্তেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলো ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র‌্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে চূড়ান্ত হবে। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি