প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে সময় কাটালেন মিম
রমজানের প্রথম ইফতারে পরিবারের সঙ্গে বিদ্যা সিনহা মিম।
বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম রমজানের প্রথম ইফতার প্রিয়জনদের সঙ্গেই করলেন। সেই ছবি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছেন। রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম আর পরিবারকে ঘিরে বিশেষ মুহূর্ত সে কথাই ফুটে ওঠে প্রথম রোজার আবহ। এ আবহেই পারিবারিক মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন আর কৃতজ্ঞতার বার্তা।
সামাজিক মাধ্যমে পারিবারিক আবহে ইফতারের ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘প্রিয়জনদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত আর সুন্দর মুহূর্তগুলোর জন্য শুকরিয়া।’
পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সদস্যরা। টেবিলজুড়ে বাহারি ইফতার— ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া, জুসসহ নানারকম আয়োজনে পরিবেশন করা হয়েছে। সবার মুখে প্রশান্তির হাসি, যেন দীর্ঘদিনের ব্যস্ততা পেরিয়ে একসঙ্গে বসার শান্ত আনন্দ। মিম নিজেও পরিবারের সবার সঙ্গে একই সাদামাটা কিন্তু সৌম্য সাজে ধরা দিয়েছেন, যা মুহূর্তটিকে আরও আনন্দঘন মুহূর্তে পরিণত করে তুলেছে।
গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানির বাইরে এ দৃশ্য যেন তার ব্যক্তিজীবনের অন্য এক অনাবিল প্রশান্তি। তারকা পরিচয়ের আড়ালে একজন মেয়ের, একজন পরিবারের সদস্যের সরল উপস্থিতিই এখানে প্রধান হয়ে উঠেছে। আর রমজানের প্রথম ইফতার ঘিরে সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই তার এই পারিবারিক মুহূর্তকে প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন— ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোই আসল প্রাপ্তি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি