প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা মেরে জরিমানা গুণতে হলো বলাকা পরিবহনের একটি বাসকে। আজ মঙ্গলবার পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে জরিমানা করে।
এর আগে, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে ১০টি বাস। ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এ সেবায় যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি