৪ মে ২০২৬

প্রথম দিনে কত আয় করল ৬০ কোটির ‘পরম সুন্দরী’?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রথম দিনে কত আয় করল ৬০ কোটির ‘পরম সুন্দরী’?
বাংলাপ্রেস ডেস্ক:  শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘পরম সুন্দরী’, যেটিকে অনেকেই শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির মতোই বলছেন দর্শকরা। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত মিষ্টি প্রেমের গল্পের এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে ৭.৩৭ কোটি রূপি আয় করে ফেলেছে ছবিটি। আর তাতেই বলা যায়, ধীরে ধীরে আবারও ছন্দে ফিরছে বলিউড। যদিও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিল, মুক্তির প্রথম দিনে ‘পরম সুন্দরী’র আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। ‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে বলিউডের রোমান্টিক প্রেমের এ সিনেমা। ‘পরম সুন্দরী’ একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে। তুষার জলোটা পরিচালিত ৬০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মূলত রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে সাজানো।গল্পে আছে দিল্লির তরুণ ‘পরম’ আর কেরালার তরুণী ‘সুন্দরী’-র প্রেমকাহিনি। দুই ভিন্ন সংস্কৃতি, পরিবারে টানাপড়েন আর ভালোবাসার টানাপোড়েন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের জুটিকে ইতিমধ্যেই প্রশংসা করছেন অনেকে। ‘পরম সুন্দরী’-র গান এখনই অনেকের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে।সপ্তাহশেষে এখন দেখার বিষয় কত কোটি ঘরে তুলতে পারে এই ছবিটি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি