প্রথম ছয় দিনেই রেমিট্যান্স এলো ৪২৭ মিলিয়ন ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে দেশে মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এর মধ্যে কেবল ৩ থেকে ৬ জুলাই—এই তিন দিনেই রেমিট্যান্স এসেছে ২২২ মিলিয়ন ডলার।
গত বছরের একই সময়ে (১-৬ জুলাই ২০২৪) দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার। সেই হিসাবে মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল এবং মধ্যপ্রাচ্যসহ প্রবাসী কর্মসংস্থানে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে এখন প্রবাসীরা আগ্রহ দেখাচ্ছেন। ঈদ-পরবর্তী সময়ে প্রবাসীদের পাঠানো অর্থে এমন প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক আয় ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। চলতি অর্থবছরের প্রথম মাসে এই গতি বজায় থাকলে পুরো বছরের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি < এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি