
ছাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে: 'পরশ্রীকাতর' শব্দের কোন ইংরেজি নাই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর,২০১৯) বিকেলে ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন।
দেশের সার্বিক উন্নয়ন দেখে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো সব সময়ই সরকারের খারাপ সমালোনা করে বেড়ান। তারা কখনোই ভালো জিনিষ দেখতে পান না। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়ন কর্মাকান্ড দেখে তাদের হিংসে হয়। এরা পরশ্রীকাতর। কিন্তু এ শব্দটির কোন ইংরেজি নাই।
প্রধানমন্ত্রীর এ কথা শোনার পর থেকেই উপস্থিত অনেক দর্শকশ্রোতাদের মনেই খটকা লাগে। একে অপরের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে কেউ কেউ ইংরেজি অভিধান খুঁজতে থাকেন। অবশেষে খুঁজে পাওয়া গেছে।'পরশ্রীকাতর'-এর ইংরেজি এনভি; যার ইংরেজি অর্থ- Envy : a mortified at another's good or prosperity, pained at another's good fortune or weal, envious. fem. অথবা- A feeling of discontent or covetousness with regard to another's advantages, success, possessions, etc.
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]