৪ মে ২০২৬

প্রশংসায় ভাসছে ‘পাগল মন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রশংসায় ভাসছে ‘পাগল মন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা : প্রশংসায় ভাসছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ শিরোনামের গানটি। গত বুধবার (২৯ মে) রাতে এসকে ফিল্মের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

ইতোমধ্যে গানটি মাত্র ১২ ঘন্টায় দেখেছে প্রায় ৪০ হাজার লোক। মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার। গানটি লাইক পেয়েছে প্রায় ১০ হাজার এরং তরতর করে বাড়ছে এর সংখ্যা।

গানটি দেশে এক শাকিব ভক্ত লিখেছেন ‘পাসওয়ার্ড’ এর এই গানটি "দিল দিল দিল" গানটির রেকর্ড ভাঙ্গবে’। আরেক জন লিখেছেন, ‘দারুন একটা গান কি বলব অসাধারন লুক দুজনকে অনেক সুন্দর লাগছে LOVE YOU SAKIB SIR

তুরস্কের মনোরম লোকেশনে গানটি চিত্রধারন করা হয়েছে। ‘পাগল মন’ গানটি গেয়েছেন শিল্পী অশোক সিং আর সঙ্গীত পরিচালা করেছেন লিঙ্কন।

প্রকাশ হল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ঈদের ছবি ‘পাসওয়ার্ড’র ট্রেলার। ‘পাসওয়ার্ড’ ট্রেলারে দেখা গেছে, দুর্ধর্ষ শাকিব খানকে। শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছবির প্রথম ঝলক উন্মুক্ত করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি