৮ মে ২০২৬

প্রশ্নফাঁস বন্ধে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় : উপাচার্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রশ্নফাঁস বন্ধে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় : উপাচার্য

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি থেকে : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ভর্তি পরীক্ষা,নতুনত্ব এবং প্রশ্নফাঁস বন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে চ্যাম্পিয়ন এবং অন্যান্য চাকরির পরীক্ষায়ও জবির শিক্ষার্থীরা তূলনামূলকভাবে চ্যাম্পিয়ন।

তিনি আরো বলেন, সকল চাকরি পরীক্ষাতেই জবির শিক্ষার্থীরা পার্সেন্টেসের দিক থেকে এগিয়ে থাকসে। কারণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবীদের আমরা নিচ্ছি। প্রশ্নফাঁস বন্ধে যত ধরনের পদক্ষেপ অামাদের নেওয়া দরকার নিয়েছি এবং সফল হয়েছি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জবির ইউনিট ১ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েটের পর জবিই সম্পূৃর্ণ লিখিত পদ্ধতিতে পরীক্ষা শুরু করেছে। যেখানে প্রশ্নফাঁস হওয়ার কোনো সুযোগই নেই। কারণ লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, কোনো এমসিকিউ নাই। অামাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন, দুই শিফটে পরীক্ষা নিচ্ছেন, নিজেদের ক্যাম্পাসেই।

এসময় উপাচার্য সাংবাদিকদের অারও জানান, এবছর প্রায় ৬৫,৫৬৬ জন অাবেদন করেছিল সেক্ষেত্রে প্রতি অাসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলো ৭৯.৪৭ জন। এদের মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে ২৩,৭৭৬ জন, সেখানে প্রতি অাসনের বিপরীতে ২১ জন। যাদের সর্বনিম্ন জিপিএ ৯.৬৭। ঢাকা বিশ্ববিদ্যালয় জবিকে অাংশিক অনুকরণ করেছে এবং রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ অনুকরণ করেছে।

উল্লেখ্য, কোনোরকম প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই জবির ইউনিট-১ এর পরীক্ষা দুইটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। ১ম শিফটে সকাল১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের এবং ২য় শিফটে বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এরই মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিনটি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি