৬ মে ২০২৬

প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরও সরকারের সঙ্গে কাজ করার ঘোষনা যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরও সরকারের সঙ্গে কাজ করার ঘোষনা যুক্তরাষ্ট্রের
বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করলেও দু’দেশের মধ্যে অভিন্ন লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্ট পালাদিনো একথা বলেন। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে পালাদিনো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ব্যালট বাক্স ভরে রাখা, ভোটার ও প্রতিপক্ষের এজেন্টদের ভীতি প্রদর্শনের মতো বিস্তৃত অনিয়মের কথা ওই প্রতিবেদনে উঠে এসেছে। তবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন পালাদিনো। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন তিনি। পালাদিনো বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমান সরকার ও বিরোধীদের সঙ্গে সম্পর্ক রেখেই একসঙ্গে কাজ চালিয়ে যাবে। এর আগে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনে যে অনিয়মের কথা উল্লেখ করা হয় তা নাকচ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেন তারা। তবে এই প্রতিবেদন প্রদান সত্ত্বেও দু’দেশের একসঙ্গে কাজ করা নিয়ে বাংলাদেশ সরকারও তাদের বিশ্বাসের কথা উল্লেখ করেছে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি