৬ মে ২০২৬

প্ররোচনায় পড়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্ররোচনায় পড়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রতিমন্ত্রী বলেন, র‍্যাবের নিষেধাজ্ঞার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে গত এক বছরে অন্তত ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে।
আরো পড়ুন:  শাহরিয়ার আলমের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি : জাপানি রাষ্ট্রদূত
করোনার কারণে ২০২১ সালের ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি যুক্তরাষ্ট্রে সফর করা হয়নি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ভেবেছিল ২০২২ সালের ডিসেম্বরে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। কিন্তু আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছি। ফলে বিএনপির সেই পরিকল্পনা মাঠে মারা গেছে। ১০ ডিসেম্বরের পরে বিএনপির নেতারা কোথায় লুকাবেন সেই পরিকল্পনাও করেছিল। সংসদে এ সময় একটি চিঠি বের করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২০ সালের ১৮ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে উল্লেখ করেছেন। অথচ জাপান ভালো করেই জানে বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়। এ ছাড়া চিঠিতে বিএনপি দাবি করেছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছেন। তবে তিনি যে সামরিক আইন দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেটা উল্লেখ ছিল না। চিঠির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই চিঠিতে বিএনপি উল্লেখ করেছে ষড়যন্ত্রের কারণে ২০০৮ সালের নির্বাচনে তারা পরাজিত হয়েছিল। অথচ বাস্তবে গণজোয়ারের কারণে ওই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি