৬ মে ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীকে নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পররাষ্ট্রমন্ত্রীকে নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আইনজীবী রাশেদ। জিডিতে তিনি লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানোর পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাকে গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আজ সকালে একটি মোবাইল নম্বর থেকে কল করে আমাকে বলা হয়, ‘সমস্যার সমাধান করবি কি না?’ আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ডাইরেক্ট গুলি কইরা মাইরা ফালাই, এটাই আমার পরিচয়।’ তারপর আমি ফোন কল কেটে দিই। পরে একই ব্যক্তি আবারও আমাকে কল করে কোর্টের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।’ শাহবাগ থানায় জিডি করেছেন আইনজীবী রাশেদ জিডির বিষয়ে জানতে চাইলে আইনজীবী রাশেদ বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছি বলেই এই হত্যার হুমকি এসেছে।’ গত বৃহস্পতিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের একটি অংশ ব্যাপক বিতর্ক তৈরি করে। মন্ত্রী বলেছিলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজ অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি। এরপর ২১ আগস্ট আইনজীবী রাশেদ পররাষ্ট্রমন্ত্রীকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি