৪ মে ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী জানালেন, দুদিনের মধ্যে সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
পররাষ্ট্রমন্ত্রী জানালেন, দুদিনের মধ্যে সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানে

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ‘অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা এবং আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন।’

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আরাকচি বলেন, সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ইরানকে 'রক্ষা করার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা বা সীমা নেই।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশটি একটি সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনার কাজ করবে।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে একটি নির্ধারিত প্রক্রিয়া আছে। আমরা এখন সেই প্রক্রিয়া শুরু করেছি।

আজ অন্তর্বর্তী পরিষদ গঠন হয়েছে, যা প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ইসলামি আইনবিদ) নিয়ে গঠিত।আরাকচি জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই তিন সদস্যের দলটি নেতৃত্বের দায়িত্বে নিয়োজিত থাকবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। আমার ধারণা, এতে খুব অল্প সময় লাগবে। সম্ভবত এক বা দুদিনের মধ্যেই তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবেন।

তিনি জানান, সবকিছু সুশৃঙ্খলভাবে এবং আমাদের আইনি ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি