৫ মে ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ৪ জন করোনা আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ৪ জন করোনা আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় কর্মরত ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্রতিমন্ত্রীর পরিবারের কেউই করোনা পজেটিভ নন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। বাংলাপ্রেস পাঠকদের জন্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো :

' করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিলো। বিশ্ব তখনও এর ভয়াবহতা বুঝে উঠেনি।

অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষেরা পরিক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি।

তাই আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর তখন দেরি না করে পরিক্ষা করালাম, নিজের সহ মোট ৯ জনের।

ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মী সহ মোট ৪ জন পজেটিভ। মানে বাকি দুইজন পজেটিভ হয়েও কোন লক্ষ্মণ নেই। আমরা বাকীরা নেগেটিভ। গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রুগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে।

কাজটা সহজ না হলেও করতে হবে। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।

গত দুইমাস যেভাবে কাজ করেছি অবশ্যই চেষ্টা করবো সেভাবে বাসায় থেকে কাজ করতে। অজস্র মানুষের বিভিন্ন অনুরোধ আসে আমার কাছে প্রতিদিন, এইসময় মুলত সেটা প্রবাসীদের কাছ থেকে আর অন্যদেশে আটকে পড়া বাংলাদেশেদের নাগরিকদের কাছ থেকে। এলাকার দেখভালতো আছেই। এখন আর কথা না বাড়াই। সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। ভালো থাকুন সবাই।

(একটা ছোট্ট অনুরোধ, আমার বাসার কাউকে দয়াকরে শুধু খোঁজ নেবার জন্য ফোন দিবেন না। তারা সবাই মানসিকভাবে কিছুটা হলেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নতুন পরিস্থিতিতে খাপখাইয়ে নেবার জন্য ব্যস্ত আছেন। আপনার কোন বার্তা থাকলে তা নিচে লিখে দিতে পারেন অথবা যেকোন মাধ্যমে সরাসরি আমার কাছে।)

আল্লাহতালা রাব্বুল আলামীন আমাদের সকলের প্রতি সদয় হউন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি