৪ মে ২০২৬

প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বাংলাপ্রেস অনলাইন: মুন্সীগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি জঙ্গি আব্দুর রহমান (৩৪) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবী করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে ২৪ জুন পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে। বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবাগত রাত একটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে তাদের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে আব্দুর রহমানকে নিয়ে ফিরে আসার সময় পুলিশের ওপর হামলা চালায় রহমানের সঙ্গীরা। পুলিশও পাল্টা হামলা চালালে আব্দুর রহমান নিহত হয়। এ ঘটনায় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য এএসআই দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশারফ আহত হয়। জঙ্গিরা দুই মাস ধরে খাস মহল বালুর চরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। এসময় হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে পরে পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি