৪ মে ২০২৬

প্রকাশিত হয়েছে আগুনের ‘না ফেরার দেশে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রকাশিত হয়েছে আগুনের ‘না ফেরার দেশে’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীত শিল্পী এক যুগের বিরতির পরে আবারো ফিরেছেন আগুন। সম্প্রতি প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও। এর নাম ‘না ফেরার দেশে’। এ সময়ের ভিন্ন ধারার গীতিকার জুলফিকার জাহেদীর লেখায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন খায়াম আহমেদ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মনজু আহমেদ।

না ফেরার দেশে’ প্রকাশিত হয়েছে গত ৩ মার্চ। দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমক আয়োজনে একটি প্রকাশিত হয় তাদের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে জুলফিকার জাহেদী বলেন, গানটি দুই বছর আগে লিখেছি। বেশ কয়েকবার গানটির সুর মিউজিক করা হয়েছিল। কিন্তু কোন ভাবেই মন ভরছিল না। গানের কথা অনুযায়ী ভোকাল পাচ্ছিলাম না। হঠাৎ খায়েম আহমেদ ভাইকে বললাম সাথে সাথে আগুনের কথা মনে পড়ে। তখনই আমরা তিনজন মিলে এমন হৃদয় ছোঁয়া সুর আর আধুনিক মিউজিক করেছি যে আগুন গানটি কণ্ঠে তুলে কেঁদে দিয়েছিল। গানটি নিয়ে আমি আশাবাদী যে সবাই গানটি পছন্দ করবেন। বিশেষ করে যাদের বাবা মা নেই।

গানটি নিয়ে আগুন বলেন, অনেক দিন পর গানে ফিরলাম। আর এই প্রত্যাবর্তন ভালো একটি গানের মাধ্যমে হচ্ছে। তাই ভীষণ আনন্দিত। ব্যক্তিগতভাবে আমার কাছেই গানটির কথা সুর খুব পছন্দ হয়েছে। আশা করি শ্রোতাদেরও মন ছুঁয়ে যাবে। এদিকে ‘না ফেরার দেশে’ গানে রয়েছে একটি চমকও। এই গানের ভিডিওতে আগুনের সঙ্গে মডেল হয়েছেন তার পুত্র মিছিল। এতে তাকে গিটার বাজাতে দেখা যাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি