৫ মে ২০২৬

প্রিয়ঙ্কার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রিয়ঙ্কার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক

বাংলাপ্রেস ডেস্ক : পাত্রী ৩৭। পাত্র ২৭। তাতে যদিও ‘ডোন্ট কেয়ার’ নিক জোনাসের। হলেনই বা প্রিয়ঙ্কা তাঁর চেয়ে দশ বছরের বড়। নিকের কাছে ‘ইটস কুল’।

এক রিয়েলিটি শো-তে নিক এবং তাঁর বয়সের ফারাক নিয়ে মজা করতে শুরু করেন গায়ক কেলি জনসন। নিকের থেকে তিনি এক যুগ বড়— কেলির এই মন্তব্যে তাঁকে থামিয়ে দিয়ে নিক বলেন, “আমার স্ত্রীর বয়সও ৩৭, অ্যান্ড ইটস কুল।” বয়স যে তাঁর কাছে সংখ্যামাত্র— সে আভাসই মিলল নিকের কথায়।

গত বছর এক সাক্ষাৎকারে নিক এবং তাঁর বয়সের ফারাক নিয়ে প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল। প্রিয়ঙ্কা বলেছিলেন, “দ্বিচারিতা করা কিছু মানুষের স্বভাব। যখন কোনও স্ত্রী তাঁর স্বামীর থেকে ১০ বছরের ছোট হয়, আমাদের কাছে তা স্বাভাবিকই মনে হয়। কিন্তু উল্টোটা হলেই ভুরু কুঁচকে যায় আমাদের।”

২০১৮-র ডিসেম্বরের হিন্দু এবং খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেন নিক-প্রিয়ঙ্কা। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি। মিমে ছেয়ে গিয়েছিল ফেসবুকের দেয়াল। হয়েছিল ট্রোলিংও। তাতে যদিও পাত্তা দিতে নারাজ ওঁরা। নিক-প্রিয়ঙ্কা বিবাহিত জীবন কাটাচ্ছেন নিজের শর্তেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি