৪ মে ২০২৬

প্রিয়জনকে হারানোর কষ্ট কে আগে ভোলেন! নারী না পুরুষ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রিয়জনকে হারানোর কষ্ট কে আগে ভোলেন! নারী না পুরুষ?

জীবনযাপন ডেস্ক: সম্পর্ক গড়ে ওঠে দুজনের ভালোবাসাতে। কিন্তু অনেকদিন এই সম্পর্ক টিকে থাকলেও প্রায়ই দেখা যায় কোনো না কোনো কারণে সেই মধুর সম্পর্ক ভেঙ্গে যায়। একসময় যে মানুষটাকে ছাড়া নিজেকে চিন্তাই করা যেতো না, তার থেকে আলাদা হওয়ার পর তাকে ভুলে থাকাটা এক প্রকার অসম্ভব হয়ে পরে। এই কষ্ট মানুষকে মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রায় সবাই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেন। কারও ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, কারও কম।

৯৬টি দেশের ৫৭০৫ জন নারী-পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সমীক্ষায় দেখা গেছে নারী ও পুরুষের মধ্যে ব্রেকআপের কষ্ট বেশি কাবু করে ফেলে নারীদের। পুরুষরা কিন্তু ব্রেকআপ হলেও খুব একটা ভেঙে পড়েন না। তবে নারীরা আবার প্রেম হারানোর যন্ত্রনা পুরুষের তুলনায় একটু তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন।

সমীক্ষায় আরো বলা হয়েছে যে, প্রেম ভাঙলে নারীরা শারীরিক ও মানসিক ভাবে বেশি ভেঙে পড়েন। ব্রেকআপের পরে নারীরা তাদের দুঃখের মাত্রা দিয়েছেন ৬.৮৪ এবং পুরুষরা দিয়েছেন ৬.৫৮। আর মেয়েরা তাদের শারীরিক যন্ত্রনার মাত্রা দিয়েছেন ৪.২১ এবং ছেলেরা ৩.৭৫। তবে নারীরা বেশি ভেঙে পড়লেও পুরনো সম্পর্ক থেকে তারাই আগে বেরিয়ে আসতে পারেন। প্রকাশ বেশি না করলেও পুরুষরা কিন্তু সম্পর্ক ভাঙার দুঃখ বেশিদিন মনে বয়ে নিয়ে চলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি