পরিণীতির স্বামী পদত্যাগের পর যে বার্তা দিলেন
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।
বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সহকারী দলনেতার পদ খুইয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডা। এমন আচমকা অপসারণের পর স্তব্ধ হয়ে পড়েন তিনি। পদ হারানোর পর দুদিন নীরব ছিলেন পরিণীতি চোপড়ার স্বামী। এরপর নীরবতা ভেঙে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় আপপ্রধান অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশে রাঘব প্রশ্ন করেন—কেন আমাকে নীরব করার চেষ্টা হচ্ছে?
তিনি বলেন, আমি সবসময়ে জনগণের সমস্যার কথা তুলে ধরেছি। আমি কি কিছু ভুল করেছি? এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও দিয়ে রাঘব চাড্ডা বলেন, ‘নীরব কিন্তু পরাজিত নই।’
এবার স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী পরিণীতি চোপড়া। অভিনেত্রী প্রায়ই তার স্বামী রাঘবের প্রশংসা করে পোস্ট দিয়ে থাকেন। সম্প্রতি রাজ্যসভায় এ রাজনীতিবিদ পিতৃত্বকালীন ছুটি নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী তখন ইনস্টাগ্রামে স্বামী রাঘব চাড্ডার সেই ভিডিও পোস্ট করে লিখেছিলেন— আমার প্রিয় স্বামী, তুমি আজ শুধু একজন সংসদ সদস্য হিসাবে নয়, বরং সেই বাবা হিসাবে কথা বলেছ— যাকে আমি প্রতিদিন দেখি।
তিনি বলেন, আমরা এ বিষয়ে কতবার আলোচনা করেছি। আমাদের সন্তানের জন্য বাবা-মা দুজনেরই সাধ্যমতো উপস্থিত থাকা প্রয়োজন। তাই তুমি আজ যখন এ বিষয়টি নিয়ে কথা বললে, তখন তা শুধু নীতি নিয়ে ছিল না। এর মধ্যে ছিল তোমার নিজের সন্তানের প্রতি তোমার দায়িত্ব। তোমাকে কখনো কিছু শিখিয়ে দিতে হয়নি। তুমি অভিভাবকত্ব বলতে যেটি বোঝো, সেটাই বোঝানোর চেষ্টা করেছ।
বারকয়েক পরিণীতি রাঘবকে ‘আমার প্রধানমন্ত্রী’ বলেও ডেকেছেন। এখনো তিনি রাঘবের পাশে থাকার বার্তাই দিয়েছেন। যে যে বিষয়গুলো নিয়ে রাঘব সংসদ সদস্য হিসাবে সরব হয়েছেন, তার একটা তালিকা দিয়েছেন।
ইতোমধ্যে রাঘবের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়াও। এ ঘটনার পর অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবুও রাজনীতিবিদকে অনুরোধ করে বসেন, তার নিজের দল গঠন করার। এর আগে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে যখন সংসদে সরব হয়েছেন রাঘব চাড্ডা, তার প্রশংসাই করেছে বলিউডের একটি অংশ। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি