৪ মে ২০২৬

পরিমাপে কম দেওয়ায় রুহিয়ায় মন এনার্জি স্টেশনকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরিমাপে কম দেওয়ায় রুহিয়ায় মন এনার্জি স্টেশনকে জরিমানা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ওজনে তেল কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি সারের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় এবং মূল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর । ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাজার তদারকি পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মোঃ শেখ সাদী। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা পুলিশ । ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার রুহিয়া কালিতলা বাজারে মন এনার্জি স্টেশনকে তেল ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দুটি সারের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় ও মূল্য তালিকা না থাকায় দায়ে কালিতলা বাজারে হবিবর ট্রেডার্সকে ৫ হাজার এবং আমান ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি