পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।
আব্দুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত ছিলেন। সেই চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে আবারও দলের মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন না পেলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন পান।
এবারের নির্বাচনে আবদুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।
এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বঙ্গভবনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি