২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ এএম
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত


বাংলাপ্রেস ডেস্ক:আদালতে হাজিরা দিয়ে গাজীপুরের কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। ।

পুলিশ জানায়, শৌচাগারে যাওয়ার কথা বলেন পুলিশের হাত থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এস আই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল ও ড্রাইভার নায়েক কামাল।

এর আগে গতকাল রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ আনার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের পাশে থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে বিচারিক কার্যের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয় ৷ আদালতে হাজিরা শেষে বিকেলে ঢাকা থেকে তাদের পুনরায় কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি রাজা শৌচাগারে যাবেন বলে চিৎকার শুরু করে। পরে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাকে শৌচাগারে নিতে আসামি বহনকারী প্রিজন ভ্যান থেকে নামান। এ সময়ে আচমকা পালিয়ে যান ওই আসামি। তবে বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম বলেন, কারাগারে বন্দি রাজা ওরফে ‘পিচ্চি’ রাজাকে পুলিশ গতকাল রোববার আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি যান। বিস্ফোরক আইনের একটি মামলায় এই কারাগারে বন্দি ছিলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি