পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।
চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’
খুব শিগগিরই চলতি বছরের রফতানিলক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি