৭ মে ২০২৬

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া
বাংলাপ্রেস ডেস্ক: প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সম্প্রতি চলমান সহিংসতায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত দুজনের। বুধবার (১১ জুন) বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময়, সহিংসতায় প্রাণ হারায় দুই পুলিশ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য দেশটির জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছেন। সেই সঙ্গে তার পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। মূলত ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার কর্মী-সমর্থক। এর আগে মঙ্গলবার একই শহরে এক সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৫ জন ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার লা পাজ এবং মোরালেসের রাজনৈতিক শক্ত ঘাঁটি কোচাবাম্বার মধ্যে সংযোগকারী সড়কের অন্যান্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোরালেসের সর্মথকরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি