৫ মে ২০২৬

প্রেমিকার অনুষ্ঠান দেখতে সরকারি জেট ব্যবহার করায় বিতর্কে এফবিআই পরিচালক প্যাটেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
প্রেমিকার অনুষ্ঠান দেখতে সরকারি জেট ব্যবহার করায় বিতর্কে এফবিআই পরিচালক প্যাটেল

আবু সাবেত: এফবিআই পরিচালক কাশ প্যাটেল সরকারি জেট ব্যবহার করে প্রেমিকার একটি রেসলিং ইভেন্টে পারফর্ম করা দেখতে যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এটি তার 'অটল রক্ষণশীল' সঙ্গিনীকে অপমান করার এক নোংরা প্রচেষ্টা।
গত সপ্তাহে জানা যায়, ৪৫ বছর বয়সী প্যাটেল তার প্রেমিকা, ২৬ বছর বয়সী কান্ট্রি সংগীতশিল্পী অ্যালেক্সিস উইলকিনসের পারফরম্যান্স দেখতে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল ইভেন্টে উপস্থিত ছিলেন।
ব্লুমবার্গ ল’র প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় সংবাদমাধ্যমের খবর নিয়ে ক্ষিপ্ত হয়ে প্যাটেল এফবিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিষ্কার করেন, যিনি সংস্থাটিতে ২৭ বছর ধরে কর্মরত ছিলেন।
রবিবার প্যাটেল ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ লিখেছেন, অ্যালেক্সিসকে নিয়ে ঘৃণ্য ও ভিত্তিহীন আক্রমণগুলো নিতান্তই করুণ। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক, এবং আমি গর্বিত যে তিনি আমার জীবনের সঙ্গিনী। তিনি এমন এক রক্ষণশীল নারী ও সংগীত তারকা, যিনি এই জাতির জন্য এমন অবদান রেখেছেন যা অনেকেই দশ জীবনে করতে পারবেন না। আমি ভাগ্যবান যে তিনি আমার জীবনে আছেন।
প্যাটেল আরও অভিযোগ করেন, তার ও তার প্রেমিকার ওপর আক্রমণ তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে এবং তথাকথিত মিত্ররা এ ঘটনায় নীরব থেকে লজ্জাজনক ভূমিকা রাখছে।
তিনি বলেন, আমাকে যত খুশি সমালোচনা করুন। কিন্তু যারা ভালো কাজ করছে, তাদের কিংবা আমার ব্যক্তিজীবন নিয়ে আক্রমণ করা একেবারেই লজ্জাজনক।
তিনি দ্য বালওয়ার্ক-এর প্রতিবেদনটির সরাসরি উল্লেখ করেননি, যেখানে বলা হয়েছিল, তিনি সরকারি জেট ব্যবহার করে প্রেমিকার অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।
তার বিবৃতিতে সেই রিপোর্টেরও উল্লেখ ছিল না, যেখানে বলা হয় যে প্যাটেলের রাগের কারণে বিমান চলাচল তদারক করা ২৭ বছরের অভিজ্ঞ কর্মকর্তা স্টিভেন পামারকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।


ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্যাটেলের ফ্লাইট লগ সর্বজনীনভাবে উন্মুক্ত ছিল, তবুও অভিজ্ঞ ওই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।
প্যাটেলের মুখপাত্র বেন উইলিয়ামসনও সামাজিক মাধ্যমে বসের পক্ষে দীর্ঘ বিবৃতি দিয়ে সমালোচনাকে 'ভণ্ডামিপূর্ণ ও নির্বোধ' বলে আখ্যায়িত করেন।
উইলিয়ামসন জানান, প্যাটেল তার পূর্বসূরি ক্রিস রে ও জেমস কোমির তুলনায় ব্যক্তিগত সফর অনেক কম করেন এবং সরকারি নীতিমালা মেনে অগ্রিম খরচ পরিশোধ করেন।
তিনি বলেন, তিনি মাঝে মাঝে পরিবারের সদস্য, বন্ধু বা তার দীর্ঘদিনের প্রেমিকাকে দেখতে ব্যক্তিগত সময় নেন, তবে এটি খুবই বিরল।
২০২৩ সালে প্যাটেল তার পূর্বসূরি রেকে সমালোচনা করে বলেছিলেন, তিনি 'জনগণের করের টাকায় জেট ভ্রমণ করছেন, অথচ এফবিআইয়ের পতনের দায় নিচ্ছেন না।'
বিতর্কের সূত্রপাত ঘটে, যখন উইলকিনস গত শনিবার ইভেন্ট থেকে প্যাটেলের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুতই ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এ খুঁজে বের করেন, কীভাবে এফবিআই পরিচালক সেখানে পৌঁছেছিলেন।
ফ্লাইট লগ অনুযায়ী, জেটটি ২৫ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে পেনসিলভানিয়ার স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে ৪০ মিনিটের ফ্লাইট নেয়। সেখান থেকে আড়াই ঘণ্টা পর জেটটি ন্যাশভিলের উদ্দেশ্যে উড্ডয়ন করে, যেখানে উইলকিনস বসবাস করেন। যাত্রী তালিকা প্রকাশ করা হয়নি। এফবিআই পরিচালক প্যাটেলের জন্য এটি ছিল আরেকটি কঠিন সপ্তাহ।
এমএসএনবিসি জানিয়েছে, তিনি মিশিগানে এক সন্ত্রাস তদন্তে সফলতা পাওয়ার খবর আগেভাগে প্রকাশ করায় বিচার বিভাগ ও এফবিআইয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হন, কারণ তখনও অভিযোগপত্র প্রস্তুত হয়নি।
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সেই মামলায় এক অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন, কোনো সন্ত্রাস ষড়যন্ত্রের ঘটনাই ঘটেনি এটি কেবল একটি অনলাইন গেমিং চ্যাট ছিল।
ডিয়ারবর্নের ২০ বছর বয়সী এক অভিযুক্তের পক্ষে আইনজীবী আমির মাকলেদ বলেন, আমি জানি না এই আতঙ্ক আর ভয় ছড়ানো কোথা থেকে এলো। তাদের অনলাইন কথোপকথনে সন্ত্রাস পরিকল্পনার কোনো প্রমাণই নেই।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি