৯ আগস্ট ২০২৬

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত মো. রবিউল ইসলাম রাব্বী (২১) সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে। রোববার (১৬ জানুয়ারি) সন্ধায় র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি বিশেষ আভিযানিক দল অভিযোগকারী মরিয়ম বেগমের (৭০) অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ও অপহৃত ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) ভিকটিম তার স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছলে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউপি রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়ীতে নিয়ে স্ত্রীর পরিচয়ে জোর পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মরিয়ম বেগম (৭০) নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি