৫ মে ২০২৬

প্রেমে মজেছেন জ্যাকুলিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রেমে মজেছেন জ্যাকুলিন
বাংলাপ্রেস ডেস্ক: প্রেমে মজেছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রেমে পড়লে কি ভালবাসার মানুষের কাছ থেকে দূরে থাকা যায়? তাইতো প্রেমিকের সঙ্গে একসাথে থাকবেন বলে কিনে ফেললেন মনোরম একটি বাড়ি। জানা যাচ্ছে সমুদ্রের একদম সামনে জ্যাকুলিনের বিলাসবহুল বড়িটির দাম প্রায় ১৭৫ কোটি টাকা। নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনার ব্যাপারে আগাগোড়াই অনাগ্রহী ছিলেন সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর তাকে নিয়ে নতুন কোনও সম্পর্কের গুঞ্জন শোনা যায় নি। এবার জ্যাকুলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তারা। নিজেদের প্রেমকে পরিণতি দেয়ার কথা ভাবছেন জ্যাকলিন এবং তার প্রেমিক। খুব শীঘ্রই জুহুর নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন দুই জন। অন্দরমহলকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই ফ্রান্সের এক নামী ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। জ্যাকুলিনের প্রেম নিয়ে বলিউডে অবিরত কানাঘুষো। তবে নায়িকা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত জ্যাকলিন। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি