৫ মে ২০২৬

প্রেম আর প্রতিহিংসায় ভরা ‘মালাঙ্গ’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রেম আর প্রতিহিংসায় ভরা ‘মালাঙ্গ’

বাংলাপ্রেস ডেস্ক: বহুদিন পর পরিচালনায় ফিরছেন মোহিত সুরি। ‘হাফ গার্লফ্রেন্ড’-এর পর তাঁকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তিন বছর পর প্রেম ও প্রতিহিংসার গল্প নিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। ছবির নাম ‘মালাঙ্গ’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

ছবিটি যে প্রেম, প্রতিহিংসা আর ঘৃণার গল্প, তা ট্রেলার দেখেই বোঝা যায়। ট্রেলারের শুরুতেই আদিত্য রয় কাপুরের গলায় শোনা যায় ‘খুন করা আমার নেশা’। এরপর আসল গল্পে ঢোকেন পরিচালক। দৃশ্য চলে যায় গোয়ায়। ছবিতে আদিত্য রয় কাপুরের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। তাঁর চরিত্রটি ছটফটে আধুনিক এক মেয়ের। যে জীবনে স্বাধীনতা চায়। এমন স্বাধীনতা যেখানে কেউ তাকে কোনও ব্যাপারে বারণ করবে না। বলা ভাল, তার জীবনে নাক গলাবে না কেউ। তার বয়ফ্রেন্ডও (আদিত্য) খুব একটা ভিন্ন মত পোষণ করে না। এই প্রেমকাহিনির পাশাপাশি চলে খুনের খেলা।

এরই মাঝে প্রবেশ কুণাল খেমুর। তিনিও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। খুন করা তাঁর অভ্যাস। যে চারজনকে নিয়ে ‘মালাঙ্গ’-এর গল্প, তার মধ্যে কুণালের চরিত্রটি অন্যতম। এরপর আসছেন অনিল কাপুর। এই ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রটি একটি পুলিশ অফিসারের। তবে ট্রেলারে দিশার চরিত্রটি নিয়ে মোড়ক খোলেননি পরিচালক। সম্পূর্ণ রহস্যাবৃত রয়েছে এটি। ট্রেলারের শেষে আবার দেখা যায়, দিশা নিজেও খুন করতে তৎপর হয়ে ওঠেন।

ট্রেলার জুড়ে অ্যাকশনের ছড়াছড়ি। কখনও মারামারি, কখনও বুলেট যুদ্ধ। প্রতিটি সংলাপে হিংসার ছাপ স্পষ্ট। ‘কলিযুগ’ ছবির পর এটি কুণাল খেমুর দ্বিতীয় ছবি। অন্যদিকে ‘আশিকি ২’-এর পর এই ছবিতে ফের জুটি বাঁধলেন আদিত্য রয় কাপুর ও মোহিত সুরি। আর মোহিতের সঙ্গে তো দিশা পাটানির এটাই প্রথম ছবি। ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মালাঙ্গ’।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি