১৯ জুন ২০২৬

পরীর সঙ্গে সম্পর্ক টিকছে না: রাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীর সঙ্গে সম্পর্ক টিকছে না: রাজ
বাংলাপ্রেস ডেস্ক: রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। তাদের সংসার ভাঙনের দোড়গোড়ায়। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের খবর দিচ্ছেন। গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পরীমনি। আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন। এ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। কিন্তু পরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ। তিনি এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন। পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে সোমবার রাজ গণমাধ্যমকে বলেছেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো সেই অধিকারও আছে তার। আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’ ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’ পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি। তবে রাজ চুপ থাকতে চাইলেও পরীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট করেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি