৪ মে ২০২৬

পরীমনির কড়া প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
পরীমনির কড়া প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

চিত্রনায়িকা পরীমনি।

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবন ও সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব থাকতেও দেখা যায় তাকে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। অল্প কথায় দেওয়া ওই স্ট্যাটাসে নীতিবাক্য প্রচারকারীদের একহাত নেন পরীমনি।

সমালোচনা ও নীতিবোধ নিয়ে কড়া বার্তা দিয়ে এই চিত্রনায়িকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’

তবে তার এই পোস্ট কার বা কাদের উদ্দেশ্যে সেটা স্পষ্ট করেননি তিনি। অবশ্য নেটিজেনদের ধারণা, পরীমণিকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই অভিনেত্রীর এই কড়া জবাব।

এদিকে সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ইমদাদুল ইসলাম নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘যে শোনার যোগ্য তাকে বলাই উচিত। করলে দোষ নাই বললে দোষ।’ মো. একরামুল হক নামের আরেকজনের মন্তব্য, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ পরীমনির উদ্দেশ্যে আজিজুল্লাহ মিফতাহর মন্তব্য, ‘আপু! এত হক কথা কেমনে বলেন?’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি