২৯ জুন ২০২৬

পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
বাংলাপ্রেস ডেস্ক: বনানী থানার মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া প্রযোজক নজরুল ইসলাম ওরফে রাজ এবং দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানান। এর আগে বৃহস্পতিবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম গণমাধ্যমকে জানান, পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদর দফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা দায়ের করে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি