৪ মে ২০২৬

পরীমনিকে বিয়ে করছেন আলমগীর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরীমনিকে বিয়ে করছেন আলমগীর!

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক আলমগীর। বেশ গুণী একজন অভিনেতা তিনি। অভিনয়ের সুবাদে সাতবার শ্রেষ্ঠ অভিনেতা ও দু’বার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের সুযোগ হয়েছে তার। এদিকে, ব্যক্তিগত জীবনে তিনি দু-দুইবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী গীতিকার খোশনুর আলমগীর। ১৯৭৩ সালে তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই নায়ক। তাদের ঘরে জন্ম নিয়েছে গায়িকা আঁখি আলমগীর। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই গুণী অভিনেতা।

তবে এবার খবর উঠেছে মেয়ের বয়সী একজনকে বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীর। কিন্তু কে সেই মেয়ে? শোনা যাচ্ছে, সে আর কেউ নয়, চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি! নিশ্চয় অবাক হচ্ছেন? হওয়ারই কথা! কারণ আখি আলমগীর বড় হয়েছেন। হয়ত পরীমনির চেয়েও বয়সে বড় হবেন তিনি!

তাহলে পরীকে কেন বিয়ে করছেন আলমগীর? ঘটনা হলো, রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন।

তিনি রেলমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত। তাই তার পক্ষ থেকে ঘোষণা আসে ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি. সরকার। সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও তার বউয়ের চরিত্রে পরীমনিকে। সে সুবাদে মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে নায়ক আলমগীরের। মূলত পর্দায় দেখা যাবে এমন চরিত্র।

এদিকে, গেলো বছরের ডিসেম্বরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় হলেও ছবিটির শুটিং শুরু করা হয়নি। তবে এবার বসে না থেকে আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে বলে জানালেন প্রযোজক আবুল হোসেন মজুমদার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি