৫ মে ২০২৬

পরীমণি-সাকলায়েনের গোপন ভিডিও ফাঁস! (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমণি-সাকলায়েনের গোপন ভিডিও ফাঁস! (ভিডিওসহ)
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি'র সংগে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন-এর নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে পরীমণিকে সাকলায়েন-এর জন্মদিন উদযাপন এবং কেক কাটতে দেখা যায়। পরীমণি তাকে কেক খাইয়ে দেন। এসময় দু'জনকে 'ঘনিষ্ঠ' অবস্থায় দেখা যায়। এর আগে গেলো ১ আগস্ট পরীমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলায়েন। বাসায় পরীমণি'র প্রবেশ এবং বের হওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়। ফুটেজে দেখা যায়, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরীমণি'র হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের ১০ তলায় সাকলায়েন-এর সরকারি ফ্ল্যাট। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমণিকে। এর কিছুক্ষণ পর বাসায় প্রবেশ করেন পরীমণি'র খালাতো বোন ও তার স্বামী। পরে রাত ২টার দিকে পরীমণিসহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে। ওই ঘটনা সামনে আসার পর গত শনিবার গোলাম সাকলায়েনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে পিওএম পশ্চিমে বদলি করা হয়। [embed]http://youtube.com/watch?v=A0a_uFqHZww&t=82s[/embed] পরীমণি'র সংগে তার 'প্রেমের' সম্পর্কের বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। রবিবার পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটির বাকি দুইজন হচ্ছেন- ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি