৮ মে ২০২৬

পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

জবি থেকে সংবাদদাতা : পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাসরুম থেকে ঘুর্ণায়মান ফ্যান (বৈদ্যুতিক পাখা) ভেঙে পড়ে সোহেল রানা নামের ঐ বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৪র্থ তলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ৪০৩ নং ক্লাসরুমে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষা চলাকালে এ দূর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা ১১ তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুসময় পর আনুমানিক ১০টার দিকে বিকট শব্দে ফ্যানটি খুলে সোহেল রানার মাথায় পড়ে, এতে সে গুরুতর আহত হয়। এসময় তার মাথা এবং চোখ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, আহত শিক্ষার্থীকে আমরা পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। তার সিটিস্ক্যান করা হয়েছে । সে এখন ভালো আছে। চিকিৎসকগণ সে শঙ্কামুক্ত বলে আমাদের জানিয়েছেন।

ফ্যান খুলে পড়ার বিষয়ে তিনি,বলেন, এ ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিছুদিন আগেই নষ্ট ফ্যানগুলো পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়েছে।তখন এ ফ্যানটাতে কোনো ত্রুটি ধরা পড়েনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি