৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ পেলেন বশেমুরবিপ্রবি'র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ পেলেন বশেমুরবিপ্রবি'র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা

কাজী এহসান আহম্মেদ,বশেমুরবিপ্রবি থেকে : বাংলাদেশের করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন প্রদান করেছেন।

৫ মে ২০২০ দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি'র শিক্ষক সমিতির সভাপতি ড. মো হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান।

এছাড়া গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি