প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার বশেমুরবিপ্রবি শিক্ষকদের অনুদান

কাজী এহসান আহম্মেদ,বশেমুরবিপ্রবি থেকে : করোনার বর্তমান আগ্রাসনের কারণে করুণ সময় পার করছে অন্যান্য দেশের মতো বাংলাদেশও।এই অসহায় অবস্থায় থমকে গেছে বিশ্ব অর্থনীতি।সেই সাথে বাংলাদেশের হতদরিদ্র, খেটে খাওয়া দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীরা রয়েছে সবচেয়ে বেশি বিপাকে ।
কারণ লকডাউন থাকার কারণে তাদের দৈনন্দিন কাজে যেমন বিঘ্ন ঘটছে সেই সাথে থেমে গেছে তাদের আর্থিক উপার্জন। রুদ্ধশ্বাস উঠছে তাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে।এমতাবস্থায় তাদের প্রতি মানবিক সাহায্যের হাত এগিয়ে দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি সকল শিক্ষকদের সাথে ই-মেইল ও এসএমএস করে এক দিনের বেতন অনুদান করার ব্যাপারে সবার মতামত গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সকল শিক্ষকের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সাধারণ শিক্ষকদের নামে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন তারা।
উল্লেখ্য, শিক্ষক সমিতির তত্ত্বাবধানে গত ৩১ মার্চ, ২০২০ "কোভিট-১৯ ইমার্জেন্সি ফান্ড" শিরোনামে একটি তহবিল চালু করা হয় যা প্রাথমিক অবস্থায় ১০৫ টি পরিবারকে নগদ অর্থ ও খাদ্য দিয়ে সহায়তা করেছে।
এছাড়াও জরুরী ভিত্তিতে দূর্ঘটনায় আহত বশেমুরবিপ্রবির দুজন শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। বর্তমানেও তহবিলটি চলমান রয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি