প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সালমান ও ক্যাটরিনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
আজ রোববার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যোজ্বল দেখা যায় প্রধানমন্ত্রীকে।
তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলেন।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে রোববার ঢাকায় পা রাখেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।
জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি