২৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিংয়ে তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৭ পিএম
প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিংয়ে তথ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর চলমান রাষ্ট্রীয় সফরে অংশ নিতে গতকাল রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে একাধিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তথ্যমন্ত্রী। তার এ সফর তিন দিনের সরকারি সফর হিসেবে নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন তিনি।

সফরের অংশ হিসেবে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকে সই করবেন তথ্যমন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, এই সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের গণমাধ্যম খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি